বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

বাবা হলেন রাম চরণ

শেয়ার করুন

ফের বাবা হলেন দক্ষিণ ভারতীয় তারকা রাম চরণ ও তার স্ত্রী উপাসনা। তাদের ঘরে জন্ম নিয়েছে এক ছেলে ও এক মেয়ে।

রাম চরণের বাবা মেগাস্টার চিরঞ্জীবী আনন্দের খবর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন। এক্সে (টুইটার) দেওয়া পোস্টে এই তারকা লেখেন—“অপরিসীম আনন্দ-কৃতজ্ঞতায় হৃদয়টি ভরা। আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, রাম চরণ ও উপাসনা যমজ সন্তানের আশীর্বাদপুষ্ট হয়েছে। তাদের একটি শিশু পুত্র, অন্যটি কন্যা। নবজাতকেরা ও মা উভয়ই সুস্থ আছেন।” 

সবাইকে ধন্যবাদ জানিয়ে চিরঞ্জীবী লেখেন, দাদা-দাদি হিসেবে পরিবারে এই ছোট বাচ্চাদের স্বাগত জানানো মুহূর্তটি আমাদের কাছে ভীষণ আনন্দের এবং ঐশ্বরিক আশীর্বাদ। সকলের প্রার্থনা, ভালোবাসা, আশীর্বাদ এবং শুভকামনার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।

চিরঞ্জীবীর পোস্টের পরপরই ভক্ত ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছায় ভরে যায় সামাজিক যোগাযোগমাধ্যম। সবাই নবজাতকদের জন্য আশীর্বাদ ও ভালোবাসা জানাচ্ছেন।

কলেজ জীবন থেকেই একে অপরকে চিনতেন রাম চরণ ও উপাসনা। বন্ধু মহলে তারা ছিলেন আলোচিত। অম্ল-মধুর সম্পর্কে সবাইকে মাতিয়ে রাখতেন। এরপর একসময় রাম চরণ দেশের বাইরে যান। তখন পরস্পরের সঙ্গ মিস করতেন তারা। সবাই ধরেই নিয়েছিল প্রেমের সম্পর্কে জড়িয়েছেন দু’জন। কিন্তু তখনও পরস্পরকে বন্ধুই ভাবতেন তারা।

২০১১ সালের ১১ ডিসেম্বর হায়দরাবাদের টেম্পল ট্রি ফার্মসে রাম চরণ ও উপাসনার বাগদান হয়। ২০১২ সালের ১৪ জুন পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে এই জুটির বিয়ে ও বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিয়ের ১১ বছর প্রথম সন্তানের বাবা-মা হন এই জুটি। অর্থাৎ ২০২৩ সালের ২০ জুন কন্যা সন্তানের জন্ম দেন উপাসনা।

সাম্প্রতিক খবর

এই বিভাগের আরও খবর