রবিবার, মার্চ ১, ২০২৬

ফের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে এহসানুল হক মিলন

শেয়ার করুন

বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণ করলেন চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বাংলাদেশ সরকারের শিক্ষা ও গনশিক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করবেন । এছাড়া তিনি ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বাংলাদেশ সরকারের শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

২০২৬ সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।

এহসানুল হক মিলন ১৯৯৬ সালের সংসদ নির্বাচনে চাঁদপুর-১ আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন এবং তিনি বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।

২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। 

সাম্প্রতিক খবর

এই বিভাগের আরও খবর